ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল শিশুর

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩, ২৯ এপ্রিল ২০২৩
যশোরে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

যশোরের শার্শা উপজেলায় মাইক্রোবাস চাপায় মেহেদী হাসান নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, বিকেলে বাড়ি থেকে সাইকেলে পাকশিয়া বাজারে যাচ্ছিল মেহেদী হাসান। এ সময় ডিহি নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে পড়ে গেলে মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় মেহেদী। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!