[ দেশজুড়ে ]
চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি পরিত্যক্ত টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!