ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফকিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৯ এপ্রিল ২০২৩
ফকিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার সকাল ৮টার দিকে ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ফলতিতা এলাকা দিয়ে একটি ভ্যান ও বাইসাইকেল ফকিরহাটের দিকে আসছিল। এ সময় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেল এবং পরে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী শাজাহান মোল্লা, ভ্যানচালক আবুল কালাম এবং ভ্যানযাত্রী সিরাজুল ইসলামের ছেলে লাভলু শেখ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লাভলু শেখকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ভ্যানযাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!