ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২ যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৭ এপ্রিল ২০২৩
কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২ যুবক নিহত
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আবদুল বাতেন এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি জানান, দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী একটি বাসের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

ওসি আরো জানান, ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছেন। লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!