ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৯ এপ্রিল ২০২৩
পাবনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

পাবনার আটঘরিয়া ও সুজানগর উপজেলায় বজ্রপাতে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামানিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) এবং একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম। এনামুল হক পাবনার সরকারি শহিদ বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, এনামুল হক বিকেল ৪টার দিকে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 

Advertisement

অপরদিকে, আমিনপুর থানার ওসি আমিনুল ইসলাম আমিন জানান, কৃষক মনিরুজ্জামান বিকেলে বাড়ির পাশে মাঠের কাজ করা অবস্থায় বৃষ্টিপাত শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এছাড়া সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, বিকেলে রফিক বৃষ্টির মধ্যে বিলে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!