ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৮ এপ্রিল ২০২৩
পটুয়াখালীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

পটুয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে আলমগীর খান নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর খান পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিণ জামুরা গ্রামের মালেক খানের ছেলে।

জানা যায়, বিকেলে আলমগীর খান লাউকাঠী ইউনিয়নের সিপাই বাড়ির পশ্চিম পাশের মাঠে কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে আলমগীরের মৃত্যু হয়।

Advertisement

পটুয়াখালী সদর থানার এসআই মাসুদ জানান, খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!