ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীকে খুন করে ৯৯৯ এ ফোন!

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫, ৩০ এপ্রিল ২০২৩
স্ত্রীকে খুন করে ৯৯৯ এ ফোন!
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে জেলা সদরের চর মোচারিয়া ইউপির চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী আনিস মিয়াকে আটক করেছে।

জানা যায়, সদর উপজেলার চরমোচারিয়া ইউপির হরিণধরা গ্রামের আজিজল হকের কন্যা আসমা আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী চরভবনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিস মিয়ার সঙ্গে। এটি দু'জনেরই দ্বিতীয় বিয়ে ছিলো। আনিস বর্তমানে ঢাকায় একটি ইটভাটায় কাজ করেন। 

সম্প্রতি স্বামী আনিস আসমার কাছে বিভিন্ন অজুহাতে টাকা চেয়ে আসছিলো। এরই জের ধরে শনিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আনিস লাঠি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এতে আসমা ঘটনাস্থলেই মারা যায়। 

বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্বামী আনিস ৯৯৯ এ পুলিশকে ফোন করে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সন্দেহ হলে স্বামী আনিসকে আটক করে এবং স্ত্রীর মরদেহ থানায় নিয়ে যায়। 

সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্বামী আনিসকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!