জেলা প্রশাসন জানায়, এবার ফেনীতে এসএসসিতে ২২টি কেন্দ্রে ১৮৫টি বিদ্যালয়ের ১৮ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবার এ সংখ্যা ছিলো ১৮ হাজার ২২১ জনে। অথ্যাৎ এবার এসএসসিতে জেলায় ৩০ জন শিক্ষার্থী গতবারের তুলনায় কমেছে। দাখিলে এবার জেলায় ৯টি কেন্দ্রে ১০৫ টি মাদরাসার ৫ হাজার ৩৯৯ জন অংশ নিচ্ছেন। গতবছর এ পরীক্ষায় দাখিলে অংশ নেন ৫ হাজার ২৮ জন। অথ্যাৎ চলতি বছর দাখিলে পরীক্ষার্থী বেড়েছে ৩৭১ জন। এছাড়াও জেলায় ৬টি কেন্দ্রে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভোকেশনালে অংশ নিচ্ছেন ১০৫১ জন শিক্ষার্থী। গতবছর ভোকেশনালে শিক্ষার্থী ছিলো ১১৫৯ জন।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এর আগেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
.png)