ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে চোরাই মোবাইলসহ ৩ যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩০ এপ্রিল ২০২৩
কক্সবাজারে চোরাই মোবাইলসহ ৩ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চোরাই মোবাইলসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক শামসুল আলম খান। এর আগে, শনিবার রাতে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান, চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন। 

সিনিয়র সহকারী পরিচালক শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান চালায় র‍্যাব। এ সময় কয়েকটি মোবাইল সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্রান্ডের ১৬২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া তিনজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন মাধ্যম থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!