[ দেশজুড়ে ]
চাঁদপুরে এসএসসির প্রথমদিনে অনুপস্থিত ৬৪৮
ফাইল ফটো
চাঁদপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ৭৪ কেন্দ্রে ৩৫ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রথমদিনের পরীক্ষায় অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিল ৬৪৮ জন।
রোববার চাঁদপুরের সব উপজেলায় সারাদেশের ন্যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে ৪৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৪১ জন। প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৫ হাজার ৬৮৩ জন, অনুপস্থিত ছিল ৩৫৮ জন।
.png)
১৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৫৭ জন। প্রথমদিনের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ২৯৮ জন, অনুপস্থিত ছিল ২৫৯ জন।
১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৭২৮ জন। বাংলা-১ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৬৯৭ জন, অনুপস্থিত ছিল ৩১ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!