ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ১ মে ২০২৩
ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত ঐ ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, রোববার বিকেলে উপজেলার কালাদরাপ ইউপির আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। 

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর বাবা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

জানা যায়, ভুক্তভোগী নারীর বড় মেয়ে দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকেন। ঐ নারী ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং এক পর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!