ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কর পরিদর্শক ও তার স্ত্রীর নামে মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৩, ১ মে ২০২৩
গাজীপুরে কর পরিদর্শক ও তার স্ত্রীর নামে মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধ সম্পদ অর্জনের দায়ে কর অঞ্চল-৯ উত্তরা ঢাকার কর পরিদর্শক আবু হাসান মো. খাইরুল ইসলাম ও তার স্ত্রী মিসেস লাকি রেজওয়ানার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে গাজীপুরের উপপরিচালক মোজাহার আলী সরদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত আবু হাসান মো. খাইরুল ইসলামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোটামনি গ্রামে, তার পিতার নাম মো. চাঁদ। রেজওয়ানা তার স্ত্রী।  

Advertisement

গাজীপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার জানান, অভিযুক্তরা দুর্নীতি দমন কমিশনের দাখিলকৃত সম্পদ বিবরনীতে ১ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৬৭১ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ভিক্তিহীন তথ্য প্রদান করেন। 

এছাড়াও ওই টাকা ছাড়াও কর পরিদর্শকের স্ত্রী রেজওয়ানার নামে ২ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৮৭৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জনপূর্বক পরস্পর যোগসাজসে তা দখলে রেখে বৈধ করার প্রচেষ্টা চালানোর অপরাধে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!