[ দেশজুড়ে ]
হঠাৎ বাড়ির উঠানে চিতা বাঘ, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউপির পুরাঘাটা এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি চিতা বাঘের বাচ্চা। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার ভোর ৫টার দিকে পুরাঘাটা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ বুড়িরচর জয়নাল খানের উঠানে চিতা বাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন জড়ো হয়। একপর্যায়ে বাঘটির কাছে গেলে গর্জে উঠলে ভয়ে আতঙ্ক ছড়িয়ে পরে। গ্রামের লোকজন একত্রিত হয়ে চিতা বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে।
চিতাবাঘের বাচ্চাটি দেখতে ফেরিঘাট এলাকার উৎসুক লোকজনের ভিড় বেড়ে গেলে ফেরিঘাট সংলগ্ন হোগলপাতার জঙ্গলে চিতাবাঘের বাচ্চাটি গ্রামবাসী অবমুক্ত করে দেয়।
.png)
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চিতা বাঘের বাচ্চা লোকালয়ে প্রবেশের খবর পেয়ে আমাদের লোক পৌঁছানোর আগেই গ্রামবাসী বাঘের বাচ্চাটি ধরে পার্শ্ববর্তী হোগলপাতার জঙ্গলে ছেড়ে দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!