ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

না ফেরার দেশে ভাইরাল খুদে শিল্পী সুমন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১ মে ২০২৩
না ফেরার দেশে ভাইরাল খুদে শিল্পী সুমন
ছবিতে সুমন

সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে পরিচিতি পাওয়া খুদে শিল্পী সুমন শেখ মারা গেছে।

সোমবার রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন দুপুরে সুমন মারা যায়। সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। গান গেয়ে সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, দুপুরে নিজ বাড়িতে সুমন স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। ঐ সময় স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম জানান, সুমন টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে যে টাকা পেত তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা করতো। তার অসাধারণ গানের গলা ছিল। অনেকেই তার গান শুনে আনন্দ পেতেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!