রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত মিরাজ হোসেন উপজেলার সোনাপুর ইউনিয়নের তিনকড়ি মোল্লাবাড়ির মোহাম্মদ আমিনের ছেলে। অভিযুক্ত শিহাব ভুঁইয়া রাস্তার মাথা এলাকার মুন্সিবাড়ির মো. সিরাজের ছেলে এবং ভুক্তভোগীর আপন ভাগ্নে।
.png)
ভুক্তভোগীর স্বজনরা জানান, দীর্ঘ দিন থেকে ভাগ্নে শিহাব বিভিন্ন সময় নানার বাড়িতে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন। এতে নানি মরিয়ম বেগম এবং মামা মিরাজ প্রতিবাদ জানালে ১৫ দিন আগে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে মামার ঘরবাড়ি ভাংচুর করেন। পরবর্তীতে এটি নিয়ে শিহাবের বাবার সঙ্গে সমঝোতা হয়।
রোববার (৩০ এপ্রিল) কোনো কারণ ছাড়াই রাখালিয়া বাজারে শিহাবের নেতৃত্বে মিরাজের ওপর অতর্কিত হামলা চালান কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ও স্বজনরা।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন- এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।