ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলায়। এ ঘটনায় খুশির স্বামী ফজলুল করিম ফজলুকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ফজলুল লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর বটতলি এলাকার বাসিনা ও পেশায় নির্মাণশ্রমিক। নিহত খুশি কমলনগর উপজলার দক্ষিণ চরমার্টিন গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
সদর হাসপাতালে নিহত খুশির বড় ভাই আব্দুর রহিম বলেন, দেড় মাস আগে পারিবারিকভাবে ফজলুর সঙ্গে খুশির বিয়ে হয়। বিয়ের পরে জানা যায় ফজলু মাদকাসক্ত। এ নিয়ে খুশির সঙ্গে কলহ সৃষ্টি হয়। সোমবার রাতে মাদকসেবন করে ফজলু ঘরে ফেরে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফজলু তাকে ভোররাতে শরবতের সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দেয়। মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
.png)
তিনি আরো বলেন, বিষ খাইয়ে দেওয়ার পরও আমার বোন মারা যায়নি। হাসপাতালে আনার পর আমার বোনকে গলা টিপে হত্যা করেন ফজলু।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।