এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুনজুরা চন্দনাইশ উপজেলার বড়মা এলাকার মো. আজিজের স্ত্রী।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বসতবাড়ির দ্বিতীয় তলায় মাদকদ্রব্য মজুদ করে বেচাকেনা চলছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। ঐ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মুনজুরা নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বাসায় মজুদের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান মুনজুরা। তার পরিবারের অন্য সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাদকদ্রব্যসহ তার স্বামী ও বোনকে আটক করেছিল র্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মুনজুরাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।