[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় সড়কেই নিথর স্ত্রী, হাসপাতালে স্বামী-মেয়ে
ফাইল ফটো
ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় রুমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী রবি খাঁ ও তিন বছরের মেয়ে রাহি খাতুন।
বুধবার দুপুরে ওই উপজেলার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ব্রক্ষ্মপুর মাস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা একই উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের নবি খাঁর স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ওই ইউনিয়নের ব্রক্ষ্মপুর মাস্টার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুমা। এ সময় আহত হন নিহতের স্বামী ও মেয়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
.png)
শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!