ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৩ মে ২০২৩
জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক এনজিও কর্মকর্তা নাজমা খাতুন নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১ টার দিকে সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন জীবননগ‌রের আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা। 

দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা অনাদি চরণ। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Advertisement

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১ টার দিকে আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের দুই ক্রেডিট কর্মকর্তা অফিসের কাজে মোটরসাইকেলে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন। তারা সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আশা মাটি ভর্তি একটি ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা খাতুন মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং চালক অনাদি চরণ গুরুতর আহত হন।

জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!