ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ঘরে আটকে রাখেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৩ মে ২০২৩
স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ঘরে আটকে রাখেন স্ত্রী
ফাইল ফটো

১৫ বছর আগে ফারুকের সঙ্গে মনিরা আক্তারের বিয়ে হয়। এরপর মালয়েশিয়ায় পাড়ি জমান ফারুক। স্বামী প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের ছানাউল্লার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন মনিরা। একপর্যায়ে ছানাউল্লাকে বিয়ে করেন তিনি। গত ঈদুল আজহার পর দেশে ফিরে মনিরাকে নিজের সংসারে ফিরিয়ে আনেন ফারুক। এরই জেরে গত ২৭ মার্চ রাতে ব্লেড দিয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ৭ দিন ঘরে আটকে রাখেন মনিরা।  

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউপির সিঙ্গারপুর গ্রামে। এ ঘটনায় স্ত্রীসহ পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ১৫ বছর আগে ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ফারুকের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা আক্তারের। এরপর ফারুক মালয়েশিয়া চলে যান। তাদের সংসারে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের ছানাউল্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে তাকে বিয়ে করেন মনিরা। গত ঈদুল আজহার পর দেশে ফিরে মনিরাকে নিজের সংসারে ফিরিয়ে আনেন ফারুক। এরপর স্ত্রীর পরামর্শে শ্বশুরবাড়িতে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন ফারুক। তবে পরকীয়া প্রেমিকের কাছ থেকে নিয়ে এসে সংসার করার ক্ষোভে গত ২৭ মার্চ রাতে ব্লেড দিয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন স্ত্রী মনিরা। পরে ফারুককে ৭ দিন ঘরে আটকে রাখেন মনিরা ও তার পরিবারের লোকজন।  

Advertisement

এদিকে বুধবার সকালে কৌশলে সেখান থেকে বের হয়ে থানায় মামলা করেন ফারুক। পরে অভিযুক্ত মনিরাসহ তার বাবা মনু মিয়া, মা জোসনা বেগম ও ভগ্নিপতি জাহাঙ্গীরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হলে চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!