বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পরোকোট ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শোশালিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত মনসুর আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ আহমদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাশার স্থানীয় মোশাররফ মডেল হাইস্কুল মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় ফয়েজ আহমদের ছেলে রেদোয়ান রাফির নেতৃত্বে ইয়াকুব, ইয়াসিনসহ একদল কিশোর লাঠি দিয়ে পিটিয়ে বাশারকে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহীদুল ইসলাম নয়ন বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।