ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে হার মানলো পাহাড়

শরীয়তপুর জেলা
প্রকাশিত: ১৬:২৭, ৩ মে ২০২৩
কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে হার মানলো পাহাড়
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ভবনের দুই তলা থেকে পড়ে আহত শাহীন পাহাড় নামে এক যুবক মারা গেছেন। বুধবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নির্মাণাধীন ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা টিকটক ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শাহীন পাহাড়ের মৃত্যু হয়েছে।

নিহত শাহীন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে। গুরুতর অসুস্থ সজীব একই এলাকার খানের ছেলে। সজীব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

Advertisement

নিহতের চাচা এলিম পাহাড় বলেন, শাহীন পাহাড় আজ বেলা ১১ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনো তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে। কিছুক্ষণ পর তার মরদেহ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!