বুধবার উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরাবাজার থানার ওসি রিয়াজুদ্দিন চৌধুরী।
.png)
নিহত আবদুস সাত্তার উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। আহতরা হলেন, উপজেলার কাঁঠালিয়াকান্দা গ্রামের কামাল মিয়ার ছেলে সোহান (১৮) ও একই গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে তানভীর (৩০)।
জানা যায়, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্র করে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইউনুছের লোকজন নজরুলের পক্ষের আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।