ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ৩ মে ২০২৩
ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
ফরিদপুর জেলার ম্যাপ- ফাইল ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতে আকলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকলিমা বেগম একই গ্রামের কৃষক আলী খানের স্ত্রী।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির জানান, আকলিমা বেগম বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছেন। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!