এ ঘটনায় বুধবার অভিযুক্ত রুপিয়া বেগমকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বড় ভাই আব্দুল মতিনের মামলায় রুপিয়া বেগমকে আটক করা হয়।
সোমবার রাতে উপজেলার চাঁনপাড়া গ্রামের তাজউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করলে রুপিয়া বেগমকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরন করেছে কচুয়া থানা পুলিশ।
.png)
স্থানীয়রা জানান, জয়নাল আবদীন তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিলেন। বিয়ের পর তার স্ত্রীকে চোখের সামনে আড়াল হতে দেননি তিনি। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিলো। ঘটনার দিন গত সোমবার (১ মে) রাতে একসঙ্গে ঘুমাতে যান তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন রুপিয়া। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মামলা করেছেন। ওই মামলার প্রেক্ষিতে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।