ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ২০৫০ কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৪ মে ২০২৩
চাঁদপুরে ২০৫০ কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকা থেকে মাছ ধরার ফাঁদসহ ২ হাজার ৫০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে। দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার মেঘনা মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ৬ টি পাঙ্গাসের পোনা নিধনের চাই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। 

খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত জীবিত পাঙ্গাসের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। মৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!