গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছয়ানী ইউপির দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়াপুর ইউপির চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউপির ভবভদ্রী গ্রামের নজরি আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব -১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।
.png)
পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়। একই রাতে র্যাবের অপর একটি দল ছয়ানী ইউপিতে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।
কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।