এর আগে গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউপির আধঘাটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত তারিকুল ভূঁইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।
.png)
জানা যায়, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এ সময় তার মা এসে মাদরাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীরকে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকেন তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।