[ দেশজুড়ে ]
রূপগঞ্জে কয়েল কারখানায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কারখানার ভেতরে থাকা কয়েল হিট দেওয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিস্তারিত পরে জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!