আহতরা হলেন- ভৈরবপাশ ইউনিয়ন পরিষদের রাকিব হাওলাদার, তার বড় ভাই জাহিদ হাওলাদার ও তাদের খালাতো ভাই রবিউল মৃধা। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাকিব হাওলাদার বলেন, শুক্রবার বিকেলে ভৈরবপাশ ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশের সড়কে একটি দোকানে আমার ভাই আব্দুর রহমান কাজ করছিলেন। এ সময় আমার খালাতো ভাই রবিউল মৃধা মসজিদ থেকে মিলাদের মিষ্টি নিয়ে এসে আমার ভাইকে জোর করে খাইয়ে দিতে চান। কিন্তু মিষ্টি খেতে না চাইলে আমার খালাতো ভাই তাকে বকাবকি করেন।
.png)
একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়। এরই মধ্যে কোনো কারণ ছাড়াই প্রতিবেশী তোজম্বার আলীর দুই ছেলে শহিদ ও শাহিন লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে আমার বড় ভাই জাহিদ হাওলাদারের মাথা ফেটে যায়। অন্যদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
এ ব্যাপারে মো. রবিউল মৃধার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিযুক্ত মো. শাহিন আলী বলেন, আমরা তাদের মারিনি। তারা দুই খালাতো ভাই মারামারি করছিল বরং আমরা তাদের দুইজনের বিবাদ থামিয়েছি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে।