আটককৃতরা হলেন- পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার হৃদয় মিয়া, আশ্রাফুল আলম নিপুন, সুজন মিয়া, রাজিব মিয়া, ভূবন মিয়া, সুমন মিয়া, গাছতলা ঘাট এলাকার তুরণ মিয়া, আশিক মিয়া, বিপ্লব মিয়া, চন্ডিবের এলাকার মারুফ মিয়া ও কুলিয়ারচর উপজেলার বরখারচর এলাকার আব্দুর রহমান।
জানা যায়, শনিবার (৬ মে) মাঝরাতে ভৈরবের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে ভৈরব পুলিশ। এ সময় চিহ্নিত ১১ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
.png)
এ বিষয়ে ভৈরব থানার মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভৈরবের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করি। এতে করে ভৈরবের ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে আটক করেছি। পরে রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।