[ দেশজুড়ে ]
টঙ্গীতে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা আড়াইটার দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড আগুন লাগে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে তিন টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান।
তিনি জানান, রোববার বেলা ১টা ২০ মিনিটের দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের গুদামে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দিয়েছিল। সর্বশেষ পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে।
আগুনের এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!