[ দেশজুড়ে ]
চুলার আগুনে প্রাণ গেল সাফিয়ার
ফাইল ফটো
বাগেরহাটে রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা সরকারি গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ভট্রবালিয়াঘাটা গ্রামের আবদুল গনির স্ত্রী।
স্থানীয়রা জানান, রান্নাঘরে সাফিয়া বেগম রান্না করছিলেন। একপর্যায়ে আগুন লাগলে বসতঘরে থাকা তার স্বামী আব্দুল গনীসহ অন্য সদস্যরা বাইরে বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে পারেননি। ফলে আগুনের ধোঁয়া ও তাপে মারা যান তিনি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, রাত ৮টার দিকে রান্না করছিল সাফিয়া বেগম। অসতর্কতাবসত গ্যাসের চুলা থেকে ঘরে আগুন লেগে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!