[ দেশজুড়ে ]
রামুতে ৬ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক
আটককৃত তৌহিদ
কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ তৌহিদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ছয় লাখ টাকা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান এলাকায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এসআই আজহারুল ইসলাম অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত তৌহিদ চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার ২ নম্বর ওয়ার্ড়ের চরম্বা এলাকার আবদুল নবীর ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন জানান, জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি পিকআপ যোগে ইয়াবা পাচার করা হচ্ছে। এমন খবরে তল্লাশি চালিয়ে ড্রাইভিংয়ের সিটের ভেতর থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় মিনি পিকআপসহ তৌহিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!