ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরবোঝাই ট্রাক উঠতেই ভাঙল সেতু, যান চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ৮ মে ২০২৩
পাথরবোঝাই ট্রাক উঠতেই ভাঙল সেতু, যান চলাচল বন্ধ
ট্রাকসহ ভেঙে গেল সেতুর পাটাতন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক উঠতেই ভেঙে গেল কাচালং সেতুর পাটাতন। ফলে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে বহুমানুষ দুর্ভোগে পড়েন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব। এছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে, সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে সেটিও চলমান রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।

Advertisement

স্থানীয়রা জানান, সেতু নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুইবার গার্ডার ভেঙে পড়েছিল। সেতু ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!