ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ৮ মে ২০২৩
ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ, শুকুর সরদারের ছেলে হাসান সরদার এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ। তাদের বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হন।

Advertisement

গুরুতর আহত অবস্থায় হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!