ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেল যুবকের

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৮ মে ২০২৩
পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেরায় ইটভাঙা মেশিন উল্টে রমজান মৃধা নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রমজান মৃধা জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের পুত্র। এ সময় ইটভাঙা মেশিন চালক আজিজুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, ইটভাঙা মেশিনটি পিরোজপুরের সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন।

Advertisement

নিহতের মামা শফিকুল শেখ জানান সকালে ইটভাঙা মেশিনটি পিরোজপুরের সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসমিন জানান, রমজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো এবং আহত আজিজুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!