ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টোল প্লাজায় গাঁজাসহ ৫ যুবক ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৮ মে ২০২৩
টোল প্লাজায় গাঁজাসহ ৫ যুবক ধরা
গাঁজাসহ ৫ যুবক ধরা -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৃথক অভিযানে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শাহজালাল, ভোলার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মো. হাবিবুর রহমান, জুয়েল ও আখাউড়া উপজেলার মো. ইউসুফ।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, রোববার রাতে জেলার আশুগঞ্জ উপজেলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রাত ১১দিকে অভিযানে শাহজালাল ও নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, রোববার রাত ১২টার দিকে আরেক অভিযান পরিচালনা করে হাবিবুর রহমান, জুয়েল ও মো. ইউসুফকে আটক করা হয়। পরে তাদের থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!