[ দেশজুড়ে ]
রংপুরে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ২৮
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে সদর কোতয়ালী, পীরগাছা, কাউনিয়া, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানার পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য।
এরমধ্যে কোতয়ালী থানা পুলিশ ৮ জন, গংগাচড়া থানা পুলিশ ৪ জন, বদরগঞ্জ থানা পুলিশ ১ জন, মিঠাপুকুর থানা পুলিশ ৪ জন, পীরগঞ্জ থানা পুলিশ ৫ জন, পীরগাছা থানা পুলিশ ৫ জন ও কাউনিয়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করা করে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি রয়েছেন।
.png)
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!