ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৮, ৮ মে ২০২৩
পার্বতীপুরে শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়েছে। 

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেল ৫ টার দিকে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইউএনও মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, আমিরুল মোমেনিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান। অনুষ্ঠানে ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৪২০টি স্মার্ট ট্যাব তুলেন দেন প্রধান অতিথি।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!