ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৯ মে ২০২৩
গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈরে টিনের বেড়া কেটে চুরি করতে ঘরে প্রবেশ করার সময় আটক যুবকের গণপিটুতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালোর বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত গোবিন্দ রায় (৪৫) উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তারাপদ রায়ের ছেলে। আটককৃতরা হলেন, একই উপজেলার পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো (৫০) ও তার স্ত্রী বিথি মালো (৪৫)।

Advertisement

জানা যায়, সোমবার রাত ৩টার দিকে মাদারীপুরের রাজৈরের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালোর টিনশেড ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে গোবিন্দ রায় নামে এক যুবক। ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে প্রতিবেশীরা এসে গোবিন্দকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর ওই যুবকের লাশ ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরে সড়কের পাশের ফেলে রেখে যান অভিযুক্তরা।

মঙ্গলবার ভোরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত সুকদেব মালো ও তার স্ত্রী বিথিকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান চলছে। আটকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!