[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবিতে স্বপন মিয়া
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বপন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপু কুমার দাস ও মনির হোসেন নামে আরো দুই যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া উপজেলার অরণখোলা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্বপন কাকরাইদ বাজারে তার মামা মফিজের হার্ডওয়ারের দোকানে কাজ করতেন।
জানা যায়, দুপুরে স্বপন ব্যবসায়িক কাজ শেষে গারোবাজার থেকে মোটরসাইকেলে তার কর্মস্থলে ফিরছিলেন। পথে কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মিয়া নিহত হন। আহত হন অপর দুই মোটরসাইকেল আরোহী। আহতরা বর্তমানে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!