নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার জানান, মাইনুল ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে শনিবার (৬ মে) বাড়িতে আসেন। রোববার সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে জয়কুল স্টিল ব্রিজের মাঝখানে পৌঁছলে কাউখালী থেকে আসা নৈকাঠীগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কাউখালী থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান, নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা- ওই যুবক অজ্ঞাত ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
.png)