ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ৩০ এপ্রিল ২০২৩
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত -ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার পর উড়াল সেতুর নিচে ও আশপাশে ছিনতাইকারীরা অবস্থান করেন। তারা সুযোগমতো পথচারী, যাত্রী ও অটোচালকদের ছিনতাই চেষ্টা করেন। বাধা দিলে তারা ছুরিকাঘাতে হত্যা করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান।

ওসি আবুল ফজল মো. নাসিম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তরে মহাসড়কের পশ্চিম পাশে যুবক আলম মিয়াকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে দুই যুবক। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে কি-না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি আরো জানান, সুরতহাল রিপোর্টে নিহতের বুকের ডান পাশে এবং ডান হাতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শ্রীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!