ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বকর-হিমুর নেতৃত্বে শাবির ‘গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১৮ এপ্রিল ২০২৩
বকর-হিমুর নেতৃত্বে শাবির ‘গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’
সভাপতি আবু বকর, সম্পাদক শাহরুখ খান হিমু। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে’ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবু বকরকে সভাপতি এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শাহরুখ খান হিমুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সংগঠনটির উপদেষ্টা ও শাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ এপ্রিল) গাজীপুরস্থ সাবেক এবং বর্তমান সাস্টিয়ানদের (শাবি শিক্ষার্থী) উপস্থিতিতে ইফতার মাহফিল ও মিলনমেলায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

প্রাথমিকভাবে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হলেও ক্যাম্পাস খোলার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

সংগঠনে নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান শিবলু, সহসভাপতি অর্পণ ইফতি, মোসাফফাক আহমেদ সিদাফ, জেরিন প্রিয়া ও ইসরাত জাহান রিফা।

যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান রানা ও মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব, সহসাংগঠনিক সম্পাদক সোম বিতা ও অফিস সম্পাদক অর্ণব রয়।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক সায়মা হোসাইন চারু ও নুসরাত জাহান মিম, প্রকাশনা সম্পাদক মো. সিমুল হাসান ও এসকে ইসান মনোনীত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!