ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় চার বস্তা ওষুধ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:০০, ৯ মে ২০২৩
মাটিরাঙ্গায় চার বস্তা ওষুধ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় সরকারি টেক্স ফাঁকি দি‌য়ে অ‌বৈধ প‌থে আসা মালিকবিহীন চার বস্তা ওষুধ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে বেলছড়ি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচে মালিকবিহীন এসব ওষুধ উদ্ধার করা হয়। 

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে মালিকবিহীন চার বস্তা ওষুধ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। মাদক চোরাকারবারীসহ যে কোনো ধরণের অপরাধ নিয়ন্ত্রণে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ কাজ কর‌ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!