মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের দক্ষিন টেকপাড়া কালুর দোকান কচ্ছপিয়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ রামুর খালিয়াছড়ার জোয়ারিনালা এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
.png)
তিনি জানান, অভিযুক্ত মেহেদী এবং আরিফ বন্ধু ছিলেন। কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে মঙ্গলবার আবারো দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মেহেদী।
এ সময় রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এ ঘটনা অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।