ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদ খেতে গিয়ে বন্ধুর প্রাণ নিলেন চাঁন মিয়া

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ১০ মে ২০২৩
মদ খেতে গিয়ে বন্ধুর প্রাণ নিলেন চাঁন মিয়া
গ্রেফতারকৃত চাঁন মিয়া

জামালপুর শহরে মদ খেতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন হাবিল নামে এক যুবক। মঙ্গলবার রাতে শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাঁন মিয়াকে গ্রেফতার করছে পুলিশ। 

নিহত হাবিল শহরের উত্তরকাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রির কাজ করতেন।

মঙ্গলবার রাতে সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, এক সঙ্গে রং মিস্ত্রির কাজ করতেন হাবিল ও চাঁন মিয়া। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মেথর পট্রিতে মদ খেতে যান তারা। 

এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাবিল চাঁন মিয়াকে অকথ্য ভাষায় গালিগালজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন চাঁন মিয়া। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন৷

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!