ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনী উপজেলা যুবদল নেতা কারাগারে 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১০ মে ২০২৩
গাংনী উপজেলা যুবদল নেতা কারাগারে 
গ্রেফতারকৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম

নাশকতার মামলায় মেহেরেপুরের গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৬ মে রাতে অভিযান চালিয়ে উপজেলার বামন্দী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মছের উদ্দীন সর্দারের ছেলে।

Advertisement

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ইসরাফিল হোসেনের নেতৃত্বে শনিবার রাতে অভিযান চালিয়ে বামন্দী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার মামলায় গ্রেফতারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!