ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে জলাশয় ভরাট করে অবৈধভাবে মার্কেট নির্মাণ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১০ মে ২০২৩
জয়পুরহাটে জলাশয় ভরাট করে অবৈধভাবে মার্কেট নির্মাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে বৃটিশ আমলে স্থাপিত ঐতিহ্যবাহী রেলস্টেশনের পার্শ্ববতী ২টি জলাশয় অবৈধভাবে ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী রেল স্টেশন জামে মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন মসজিদের মুসল্লী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষসহ এলাকাবাসী।

জানা গেছে, জয়পুরহাটে বৃটিশ আমলে স্থাপিত ঐতিহ্যবাহী রেলস্টেশনের প্রতিষ্ঠাকাল থেকেই পার্শ্ববর্তী বেশ কয়েকটি জলাশয় ছিল। বর্ষাকালে অতি বৃষ্টিপাত হলে শহরাঞ্চলের বিভিন্ন ড্রেন হয়ে অতিরিক্ত পানি জমা হতো এসব জলাশয়ে। এতে শহরে কখনো সৃষ্ট হতো না জলাবদ্ধতা। তবে প্রভাবশালী ও বিত্তবানরা রেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজোশ করে প্রথমে অস্থায়ী ইজারা নেন পরে নিয়ম উপেক্ষা করে ওইসব জলাশয়ে শপিং মল নির্মাণ করে এক দিকে দখল করছে রেলের মূল্যবান সম্পদ, অন্যদিকে অতি বর্ষণের ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

Advertisement

সম্প্রতি জয়পুরহাট রেল স্টেশনের পার্শ্ববর্তী আরো ২টি জলাশয় আবারো অবৈধভাবে ভরাট করে সেখানে মার্কেট নির্মাণের উদ্দেশ্যে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি আব্দুল হামিদ, হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, অধ্যক্ষ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট মানিক হোসেন, ব্যবসায়ী কে এম তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষের কিছু অসাধু  কর্মকর্তার সঙ্গে গোপন লেনদেনের মাধ্যমে প্রভাবশালীরা ইজারা নিয়ে তা ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ করছে, যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির পাশাপাশি আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!